• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত ডিমলার সন্তান মো. ইউসুফ আলী 

     swadhinshomoy 
    13th Jan 2026 11:18 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিরাজ ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কৃতি সন্তান মো. ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
    মো. ইউসুফ আলী পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা মো. শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সালে মাধ্যমিক বিদ্যালয় (এসএসসি) পরীক্ষা উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ অ্যান্ড আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত রয়েছেন।
    সংগঠনিক জীবনে মো. ইউসুফ আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।
    তার সততা, মেধা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জন্য তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
    ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রহমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মো. ইউসুফ আলী একজন আদর্শবান, মেধাবী ও পরিশ্রমী সংগঠক। তার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
    মো. ইউসুফ আলীর এ দায়িত্বপ্রাপ্তিতে ডিমলা উপজেলাসহ এলাকায় শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031