• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আহম্মদাবাদে নির্ভয়ে চলছে অবৈধ বালু উত্তোলন ও পাচার- 

     swadhinshomoy 
    13th Jan 2026 11:33 am  |  অনলাইন সংস্করণ Print

    চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের আহম্মদাবাদে অবাধে লুট করা হচ্ছে খোয়াই নদীর বালু, বালুর গাড়ির সাথে পাচার করা হচ্ছে মাদক, ভারতীয় জিরা, কসমেটিকস সহ অবৈধ বিভিন্নপণ্য।

    চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে রাতের আধারে ইজারা বহির্ভূত মৌজার খোয়াই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে বনগাও সহ আহম্মদাবাদের কয়েকটি গ্রাম। পরিবেশ ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে জনচলাচলের গুরুত্বপূর্ণ সড়কও।

    ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কিন্তু বালুখেকো চক্রটি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন তারা।

    জানা যায়, চুনারুঘাট উপজেলার থৈগাও মৌজার বনগাও গ্রামের অংশ খোয়াই নদী থেকে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ঘন ফুট বালু। এসব বালু শিল্প প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে রাতে পাচার করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর গাড়িতে মাদক পাচার করে অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে একটি চক্র। বিপরীতে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের পাশাপাশি দূর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের জীবন।

    স্থানীয় বাসিন্দারা জানান, আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আঃ আওয়ালের পুত্র লিটন মিয়াসহ আরও কয়েকজন ব্যক্তি ইজারা বহির্ভূত অংশের বনগাও থেকে রাতের বেলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। আর এসব বালু ট্রাক ও ট্রাক্টর যোগে পাচার করেন বনগাও গ্রামের নূর ড্রাইভারের ছেলে শাহীন মিয়া ও একটি চক্র।

    এছাড়াও শাহীন, খলিলদের নেতৃত্বে খোয়াই নদীর বনগাও মহালের সীমানা বহির্ভূত অংশ থেকে উত্তোলনকৃত চোরাই বালু আমুরোড বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ভিটায় স্তুপ করে রাখা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে দেওয়া হয়। এমনকি এই চোরাই বালু বিক্রির সময় মহালের রশিদও দেন শাহীন মিয়া, জানান স্থানীয় এক বাসিন্দা।

    আমুবাগান রোডের বাসিন্দা আলমঙ্গীর মহালদার বলেন, সারারাত ট্রাক্টর দিয়ে বালু পাচার করা হয়। এর ফলে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান করলেও বালু লুট কোনভাবেই থামানো যাচ্ছে না।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও অংশের খোয়াই থেকে বালু উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে আমুরোড বাজার সংলগ্ন একটি পতিত ভিটায়, ভিটাটি গরু কারবারি রহিম মিয়ার বলে জানা গেছে। আর উত্তোলন করা এসব বালু রাতের আঁধারে পাচার করা হচ্ছে মাধবপুর উপজেলার জগদীশপুর ডিপু ও চুনারুঘাট উপজেলার কয়েকটি ডিপোতে। সেখান থেকে পাচার করা হয় দেশের বিভিন্ন স্থানে। বালু পাচারে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও ড্রাম ট্রাক। বালু পাচারের রুট হিসাবে কালিশিরি-বগাডুবি সড়ক, কালিশিরি-আমতলি সড়ক ও আমুবাগান সড়ক ব্যবহার করা হয়।

    এ বিষয়ে চুনারঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থায়ীভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031