• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙ্গাবালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ল্যাট্রিন নির্মাণে ভাঙন ও দুরবস্থা 

     swadhinshomoy 
    14th Jan 2026 3:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান ল্যাট্রিন নির্মাণ কার্যক্রম নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের মালামাল সরবরাহ ও ভোক্তভোগীদের কাছ থেকে যাতায়াত খরচ নেওয়ার অভিযোগ তুলেছেন উপকারভোগীরা।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পভুক্ত প্রত্যেকটি ল্যাট্রিনের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ৩৫ হাজার টাকা। অথচ যেসব রিং-স্লাব সরবরাহ করা হচ্ছে তার মান এতই নিম্নমানের যে, রিং তোলার সময়ই ভেঙে যাচ্ছে। এছাড়া মালামাল আনার জন্য বাড়তি খরচ ভোক্তভোগীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

    স্থানীয় ভুক্তভোগী ফিরোজ আলম, রোকসনা বেগম ও কামরুল হাসান অভিযোগ করে বলেন, সরবরাহ করা ল্যাট্রিনের মালামালের মান এতটাই নিম্নমানের যে ছয় মাসও টিকবে না। রিং-স্লাবগুলো উঠাতে গেলেই ভেঙে যাচ্ছে। এইসব সামগ্রীর মূল্য সর্বোচ্চ ১০-১৫ হাজার টাকা হতে পারে।

    একজন ভুক্তভোগী জানান, ল্যাট্রিনের মালামাল আনতে তার ১,৪০০ টাকা খরচ হলেও তাকে মাত্র ৩০০ টাকা দেওয়া হয়েছে। কাঠগুলো এতই নিম্নমানের যে জ্বালানির লাকড়ির চেয়েও খারাপ। রিং-স্লাব এত দুর্বল যে হাতেই ভেঙে যাচ্ছে।

    তারা আরও বলেন, যাতায়াতের খরচ দেওয়ার কথা থাকলেও এক টাকাও দেওয়া হয়নি।

    অনেকেই অভিযোগ করেন, প্রকৃত উপকারভোগীদের তালিকায় থাকা সত্ত্বেও ল্যাট্রিন সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, বরং কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে প্রভাব খাটিয়ে মালামাল তোলা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

    এ বিষয়ে রাঙ্গাবালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সাথী বেগম বলেন, সব কিছুই নিয়ম অনুযায়ী দেওয়ার কথা। তবে অভিযোগের বিষয়টি জানতে পেরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা মুঠোফোনে বলেন, বিষয়টি আমি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এলাকাবাসীর দাবি, এ অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031