• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি রফিকুল বাসেত 

     swadhinshomoy 
    15th Jan 2026 4:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

    বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটিতে তিনি তিনটি ছবি শেয়ার করেছেন।

    বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেতের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো—

    আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

    আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

    দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

    আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

    রাজনৈতিক জীবনে আমার অনেক ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031