• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোনয়ন না পেলেও অটল হাসান মামুন—দলের সিদ্ধান্তে শ্রদ্ধা রেখে স্বতন্ত্র পথে এগিয়ে যাওয়ার ঘোষণা 

     swadhinshomoy 
    15th Jan 2026 5:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইয়াসিন আরাফাত জিসান
    বিশেষ প্রতিনিধি (পটুয়াখালী)

    পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপির জোটগত মনোনয়ন দেওয়ার পর স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

    হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন হাসান মামুন।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ—২০২৪ সালের অক্টোবর মাসেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে জানিয়ে দিয়েছি, বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।

    পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দলের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। প্রয়োজনে দলীয় শৃঙ্খলার স্বার্থে তাকে বহিষ্কার করা হলেও তিনি তা মেনে নেবেন বলেও জানান।

    দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতিই আমি শ্রদ্ধাশীল,—লিখেছেন হাসান মামুন।

    মনোনয়ন না পেলেও দলের প্রতি আনুগত্য বজায় রেখে নির্বাচনী মাঠে থাকার এই ঘোষণা পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031