• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে অবসরপ্রাপ্ত পুলিশকে মারধর ও দিঘির মাছ নিধনের অভিযোগ 

     swadhinshomoy 
    17th Jan 2026 12:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে মারধর ও তার মাছের দিঘিতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
    ভুক্তভোগী নাসির উদ্দিন (৫৬), অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, জানান—গতকাল সন্ধ্যার দিকে তার ছোট ভাই বাকির মিয়া (৪৮), পিতা–মৃত আব্দুল মজিদ, বাকির মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও কাঞ্চন মিয়া (৪০) সংঘবদ্ধভাবে তার দিঘির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় এবং মোটরের লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফলে দিঘিতে থাকা প্রায় দুই লক্ষ টাকার মাছ অক্সিজেনের অভাবে মারা যায়।
    তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
    ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাকিব মিয়া নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেন এবং এলাকায় জুয়া খেলোয়াড় ও নেশাসক্ত হিসেবে পরিচিত, তিনি অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়ে নাসির উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
    এছাড়াও স্থানীয়দের অভিযোগ, গত বছর রাকিব মিয়া তার নিজের মা ও ভাই মুফতী মাহবুবুর রহমানকে বেদম মারধর করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তবে সে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। সামাজিক ভাবে মীমাংসা করা হয়েছিল।
    এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তবে এভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিঘির মাছ নিধন, মারধর ও প্রকাশ্যে হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
    ভুক্তভোগী নাসির উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031