• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মুখ্য সচিবের মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    19th Jan 2026 11:54 am  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনের প্রস্তুতি, প্রচারণা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    প্রধান অতিথি মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। তিনি জনমত গঠন ও সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

    সভায় গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় নির্বাচনী প্রচারণার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, মোট ৩০টি কমিউনিটি সভা, ৫৩টি উঠান বৈঠক, ৭৪টি তথ্য প্রদর্শনী, নিয়মিত মাইকিং, ১২৪টি কার্যালয়ে ব্যানার স্থাপন, ৫৮৮৭টি লিফলেট বিতরণ এবং ৯০২টি ভোটারের আলাপের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ বেতারে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা এবং ডিজিটাল স্ক্রিনে প্রচারণা অব্যাহত রয়েছে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, বিভিন্ন অঞ্চলের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পুলিশ ও মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।সভায় নির্বাচনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে তাঁরা দিকনির্দেশনা প্রদান করেন।

    সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের সময় সকল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ পর্যায়ক্রমিক নজরদারি এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031