swadhinshomoy
19th Jan 2026 1:27 pm | অনলাইন সংস্করণ Print
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজল (৪৫)কে আটক করেছে পুলিশ।
১৭ জানুয়ারি শনিবার মাগরিববাদ পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান জানান, থানা পুলিশের একটি টিম গতকাল রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেফতার করে আজ রবিবার সকালে ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

