swadhinshomoy
21st Jan 2026 3:35 pm | অনলাইন সংস্করণ Print
লালমনিরহাট প্রতিনিধি: ইসরাফিল
লালমনিরহাট–৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মনোনীত প্রার্থী হিসেবে আসাদুল হাবিব দুলু-র নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট–৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসাদুল হাবিব দুলুকে চূড়ান্ত করা হয়। ঘোষণার পর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আসাদুল হাবিব দুলু জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিজয়ী হবেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

