• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে র‍্যাবের অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

     swadhinshomoy 
    21st Jan 2026 6:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে র‍্যাব-১। বুধবার গভীর রাতে পরিচালিত অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি অভিযানে দুটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

    র‍্যাব সূত্র জানায়, বুধবার ভোররাতে বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পূর্ব কলমেশ্বর এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছাঃ সালমা আক্তার (২৯) নামে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সালমা আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাবের এই অভিযানকে গাজীপুরে মাদকবিরোধী চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031