• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে ২৫জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ 

     swadhinshomoy 
    21st Jan 2026 6:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ২৫জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

    আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার নির্বাচনে অংশ নেয়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।

    এর আগে জেলা রিটার্নিং কর্মকতা মো. ইকবাল হোসেন প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন এবং সকলকে আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানান।

    নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন তিনি। এসময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামীকাল থেকে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031