• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রংপুর-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী 

     swadhinshomoy 
    22nd Jan 2026 12:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    রংপুর জেলা প্রতিনিধি#

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৯ রংপুর-১ এ নির্বাচনে অংশ নেয়া ছয় জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়,রংপুর ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেন। রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। প্রতীক বরাদ্দের ফলে প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রতীক প্রাপ্ত প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে আহসানুল আরেফিন কাঁচি প্রতীকে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোঃ আনাস চেয়ার প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। প্রতীক বরাদ্দের পর জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলী বলেন, আমি লাঙ্গল প্রতীক নিয়ে জনগণের পাশে থেকে রংপুর-১ আসনের উন্নয়নমূলক কাজের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ভোটারদের আস্থা ও সমর্থন পাওয়াই আমার মূল লক্ষ্য। বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, ধানের শীষ প্রতীক আমার জন্য একটি দায়িত্ব বহন করছে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় কাজ করা এবং এলাকায় শিক্ষার মান, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী বলেন, দাঁড়ি পাল্লা প্রতীক আমাকে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031