সারোয়ার নেওয়াজ শামীম,(হবিগন্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে, সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় ফেসবুকে মেয়েদের নামে ফেইক একাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক স্থাপন এবংসামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ১,৭১,৯০০/- টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক যুবক আটক।
গত( ২০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) তারিখে হবিগন্জ জেলার সদর থানাধীন জনৈক মোঃ আরিফুল হক (ছদ্মনাম) অভিযোগ দায়ের করেন, ফেসবুকে মেয়ে সেজে “Sumaiya Akter Mim” নামক ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে কৌশলে প্রেমের সম্পর্ক স্থাপন করে এক যুবক, পরবর্তীতে ছবি, স্ক্রীনশট, স্ক্রীনরেকর্ড এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েক ধাপে সর্বমোট( ১,৭১,৯০০) টাকা হাতিয়ে নেয় ঐ প্রতারক।
অভিযোগ প্রাপ্তির দ্রুততম সময়ের মধ্যে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তথ্য ও প্রযুক্তির সহায়তায় অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ, বুধবার হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে, হোমনা থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন নারীদের নামে ফেসবুকে ফেইক একাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক স্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মোঃ মেহেদী হাসান জীবনকে কুমিল্লা জেলার হোমনা থানাধীন ০২ নং ওয়ার্ড, নিলখী ইউনিয়ন এলাকা হতে আটক করা হয়।
উক্ত ঘটনায় “সাইবার সিকিউরিটি অধ্যাদেশ- ২০২৫ ” অনুসারে সদর থানা হবিগঞ্জে মামলা রুজু হয় এবং আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

