• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরের ঝুমঝুমপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে জখম 

     swadhinshomoy 
    22nd Jan 2026 2:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের ঝুমঝুমপুর স্কুল মোড়ে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এনামুল কবির (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঝুমঝুমপুর এলাকার লোকমান উদ্দিনের ছেলে এনামুল কবিরের সাথে একই এলাকার আমিরুল, রবিউল ও জামিরুলদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে এনামুল কবির ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

    হামলাকারীরা এনামুলের মাথায় লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    স্বজনরা এনামুল কবিরকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে মৃত আকবার মোল্লার ছেলে আমিরুল (৪০), বাবু মোল্লার ছেলে রবিউল (৪৮), এবং আনছার মোল্লার ছেলে জামিরুল (৩০)- সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031