• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্র। 

     swadhinshomoy 
    24th Jan 2026 12:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিখোঁজ শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফেরদৌস আহমেদ। তিনি কুনকুনিয়া (ওয়াবদা পাড়া) গ্রামের বাসিন্দা মোহাম্মদ জামাল মিয়ার ছেলে এবং কাজিপুর মনসুর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

    স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে গোসল করার উদ্দেশ্যে যমুনা নদীতে নামেন ফেরদৌস আহমেদ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার স্থান হিসেবে কুনকুনিয়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকার কথা জানা গেছে।

    এদিকে উদ্ধার কার্যক্রম নিয়ে জটিলতার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। সিরাজগঞ্জ জেলায় কোনো প্রশিক্ষিত ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযানের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল আনতে হয়।

    তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কেউ প্রত্যক্ষভাবে ফেরদৌস আহমেদকে নদীতে গোসল করতে দেখেছে—এমন কোনো জবানবন্দি পাওয়া যায়নি। এ কারণে আপাতত রাজশাহী থেকে ডুবুরি দল আনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    এদিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরুর দাবি জানালেও এখনো নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

    নিখোঁজ শিক্ষার্থী সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে ০১৩১১-৯১১৩৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    ঘটনাস্থল থেকে — সাউদী হাসনাত নীল

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031