আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল খানবাড়িতে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।খানবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।মরহুম কবরবাসীদের রুহের মাগফিরাত ও ঈসালে সাওয়াব কামনায় আয়োজিত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল থেকেই বিভিন্ন বয়সী মুসল্লিরা মাহফিলে অংশগ্রহণ করেন।মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন ঢাকার বায়তুল মামুর জামে মসজিদের খতিবহাফেজ মাওলানা মুফতি মোবারক করিম সিদ্দিকী।
তিনি ইসলামের মৌলিক শিক্ষা,নৈতিকতা,ইহকাল ও পরকালের সফলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তার বয়ানে উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।
খান সাহেবের বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব এম আতিকুর রহমান খানের সভাপতিত্বে
মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ইকবাল হোসেন খান।এছাড়া আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনমোঃ মিজানুর রহমান খান (ইরান),মোঃ শেখ সাজ্জাদ হোসেন ও মোঃআসাদুজ্জামান আসাদ।মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

