এসএমঅপু,মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী দিকনির্দেশনামূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার জিয়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ নির্বাচনী দিকনির্দেশনা মূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সবার আগে বাংলাদেশ উল্লেখ্য( ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি, দূর্ণীতিমুক্তি বাংলাদেশ গড়ার অঙ্গিকার,খতিব, ইমাম -মুয়াজ্জিনগনের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষায় পরিকল্পনা, কৃষক কার্ড,ক্রীড়া উন্নয়ন,আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ (সবার আগে বাংলাদেশ) গড়ার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধের পরিকল্পনা কে সামনে রেখে বিভিন্ন ধরনের বক্তব্য নেতাকর্মী ও সাধারণ জনসাধারণের মাঝে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে জিয়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভপতি ইউনুস শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনাই শেখ এর সঞ্চালনায় উক্ত সভা পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা লোকমান শেখ, ইউনিয়নের যুবদল নেতা আতোয়ার শেখ, জিয়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পদক হারননুর রিশদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষদল নেতা মাজেদ মিয়,যুবদল নেতা শরিফ,যুবদল নান্নু,ছাত্রদল নেতা সম্রাট
প্রমূখ।
উপস্থিত নেতাকর্মীরা গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারকার্যক্রম উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামীর রাষ্ট্র বির্নিমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা একটি সুদূর প্রসারিত ও রাষ্ট্র বির্নিমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ।

