• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়া-৪ আসনে ইসলামী আদর্শে ভোটযুদ্ধের ঘোষণা জামায়াত প্রার্থী আফজাল হোসেনের 

     swadhinshomoy 
    25th Jan 2026 11:25 am  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

     

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. আফজাল হোসেন। শনিবার( ২৪ জানুয়ারি) দুপুরে কুমারখালীর শহরের শেরকান্দি এলাকার আল ফালাহ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সাংবাদিকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনীতির বাস্তবতা ও জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

    উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলী, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলামমহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

    সভায় কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বলেন, আমাদের টাকা নেই। কিন্তু আমরা ইসলামের আদর্শ ও নীতি নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করে ভোটে জয়লাভ করব। জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি দখলবাঁজি মাদকমুক্ত সমাজ গড়ব।

    নারীদের কর্মঘণ্টা কমিয়ে আরো সম্মান বৃদ্ধি করা হবে। সাংবাদিকদের জন্য সরকারিভাবে কুমারখালী-খোকসায় প্রেসক্লাব নির্মাণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031