• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বনাথে বিশাল প্রচার মিছিল 

     swadhinshomoy 
    25th Jan 2026 2:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।
    বেলা ২টা থেকে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আসতে শুরু করে খন্ড খন্ড মিছিল। বিশ্বনাথ পৌর শহরের কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ২টায় শুরু হয় ধানের শীষের সমর্থনে বিশাল প্রচার মিছিল। এসময় ছাদখোলা গাড়ী থেকে জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা। প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ‘প্রবাসী চত্তরে’ শেষে পদসভায় মিলিত হন বিএনপি নেতাকর্মীরা।
    সভায় সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, আপনারা ঘরে বসে থাকবেনা না। ঈমানী দায়িত্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। আপনাদের ভোটের প্রত্যাশা নিয়ে সরকার গঠনের প্রত্যাশা, সেটা সফল হবে যখন আপনি আপনার ভোট প্রয়োগ করবেন ধানের শীষে। গণতন্ত্রের প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এ বিজয় আমার নয় এ বিজয় হবে বিশ্বনাথবাসীর এই বিজয় হবে ওসমানীনগরবাসীর। জাতীয় নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদের সহযোগিতায় এবং মূল্যাবান ভোটে বিজয়ী হবে ‘ধানের শীষ’ ইনশাআল্লাহ।
    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী, ইলিয়াস পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব।
    এসময় বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031