• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুমের উপর হামলা: আহত ৩ 

     swadhinshomoy 
    25th Jan 2026 5:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি ও তরুণ ব্যবসায়ী মাসুম ইবনে মনিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় মাসুমের বাবাসহ আরো ৩জন গুরুতরসহ মোট ৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার পূর্ব নলতা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়, মাসুম মাটিকোমরা এলাকায় একটি দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে পূর্ব নলতা গ্রামের সার ও কিটনাশক ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আমজাদ এবং আমজাদের ভাই আজগর মাসুমকে দেখে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র নিয়ে মাসুমের উপর হামলা চালায় তারা। পরে মাসুমের পরিবার হামলার ঘটনা জানতে পেরে বিষয়টি নিয়ে মিমাংসার উদ্ধেশ্যে আজগর এবং আমজাদের বাড়িতে গেলে মাসুমের বাবা মনির এবং চাচাসহ পরিবারের কয়েকজনকে আটকে তারা হামলা করে। পরে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজে পরে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

    এঘটনায় মাসুমের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তপূর্বক অপরাধীদের গ্রেফতার করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031