• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রতীকে আমাকে বিপুল ভোটে জয়ী করবে-দুলু 

     swadhinshomoy 
    25th Jan 2026 5:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম ডাবলু , নাটোর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর-নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এর আগে যখন এম.পি বা মন্ত্রী ছিলাম নির্বাচনের আগে এই হালতির বিল একটা বিশাল বিল। এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় ধু ধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বিলের মাঝ খান দিয়ে রাস্তা প্রতিশ্রুতি দিয়েছিলাম সাব মারসিবল রোড সেই রোড আমি বিলের ভিতর দিয়ে করেছিলাম। আগামী নির্বাচনে তারা যদি আবারো আমাকে নির্বাচিত করে তাহলে এই বিল হালতি প্রোজেক্ট এই বিলে এক ফসল হয় আগামী দিনে যেন তিন ফসল হয় এই প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সারা নাটোরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকে তারা আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

    তিনি আজ(২৫ জানুয়ারী) রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলা মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মজিবর রহমান,মাকসুদুর রহমান সবিরসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031