• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Jan 2026 3:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রতিনিধিঃ
    বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে
    স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার(২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাঁতীদলের
    আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট
    পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সহ-সভাপতি শেখ মো. জাকির হোসেন। প্রধান
    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য
    প্রার্থী শেখ মো. জাকির হোসেন ।
    স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম
    আকরাম হোসেন তালিম, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলম, সরদার বাকি
    বিল্লাহ, শাহ-আলম ফরাজি, আলী হোসেন, বাগেরহাট সদর তাঁতীদলের আহ্বায়ক শেখ
    লিটন, মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শেখ, রামপাল উপজেলা
    তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ফকিরহাট উপজেলা তাঁতীদলের সভাপতি
    মো. কামরুল হাসান, শরণখোলা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দেলোয়ার
    হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
    বক্তারা স্মরণসভায় প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের কর্মময় জীবনের কথা
    গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি একজন নিষ্ঠাবান ও
    ত্যাগী সংগঠক ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান নেতাকর্মীরা আজীবন
    স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার
    নয় বলে বক্তারা উল্লেখ করেন।
    দোয়া মাহফিল পরিচালনা করেন আস-সিজদা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন
    আহমেদ। তিনি প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
    পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত
    পরিচালনা করেন।
    অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031