রংপুর জেলা প্রতিনিধি#
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সমমনা দশ দলের নেতৃবৃন্দের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গঙ্গাচড়া আল মিজান ট্রাষ্ট মিলনায়তনে দশ দলের সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর তাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশ দলীয় জোটের রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা শ্রমিক সভাপতি বেলাল আবেদীন, পশুরাম থানা আমীর এ্যাডভোকেট মাহবুব আলম, এবি পার্টির রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মাহমুদ আজাদ ও সদস্য আক্তার হোসেন শাহিন, জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিফাত চৌধুরী ও যুগ্ম সমন্বয়কারী আল আমিন জীবন, খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী হাফেজ মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের গঙ্গাচড়া উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আশরাফুল আলম, রংপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সহ দশ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণ ইসলামী ও দেশ প্রেমিক দশ দলীয় জোটের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের আপামর জনগণ মনে করে, ফ্যসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ দশ দলীয় জোটের নেতৃত্বে সম্ভব। রায়হান সিরাজী আরো বলেন, আল্লাহ তায়ালার রহমতে দশ দলীয় জোটের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক রংপুর-১ গঠন করবো ইনশাআল্লাহ।

