• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে তারেক রহমানের জনসভা ঘিরে উজ্জীবিত বিএনপি 

     swadhinshomoy 
    27th Jan 2026 12:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    আগামী মঙ্গলবার ২৭ জানুয়ারি গাজীপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে গাজীপুরজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জেলা মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এ জনসভা ঘিরে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

    তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত।

    ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া।

    ওই প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ছিলেন ওই প্রতিনিধি সভার সমন্বয়কারী।

    মঙ্গলবার বিকাল ৪টায় রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য রোববার বিকালে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

    সভাস্থল পরিদর্শনকালে নেতারা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

    এর আগে গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।

    প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

    তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

    বাবুল আরও বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা আয়োজন দলীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।

    সোমবার ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শনে ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আফম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন প্রবালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031