• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টঙ্গীতে জাল টাকার বিশাল কারখানা সরঞ্জামসহ গ্রেফতার ৩ 

     swadhinshomoy 
    27th Jan 2026 12:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে একটি বড় ধরণের জাল টাকার কারখানা সিলগালা করেছে র‌্যাব-১। অভিযানে প্রায় সাড় ১৪ লক্ষ টাকার জাল নোট ও নোট তৈরির বিপুল সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল (এস), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’র পঞ্চম তলায় এই অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে জাল টাকা তৈরিরত অবস্থায় তিন অপরাধীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার আ: আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার আ: সালামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩), ময়মনসিংহের মো: সুরুজ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

    অভিযানকালে কারখানাটি থেকে তৈরি করা অবস্থায় ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট এবং কাগজে প্রিন্ট করা অবস্থায় আরও ৯ লক্ষ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, পেপার কাটার মেশিন, লেমিনেটিং মেশিন, স্ক্রিন ফ্রেম, বিভিন্ন রং ও কেমিক্যালসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়।

    র‌্যাব কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজশে জাল নোট তৈরি করে বাজারে সরবরাহ আসছিল। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে বড় পরিসরে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

    তিনি আরো জানান, জব্দকৃত সরঞ্জাম ও আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031