• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মামলা তুলে নিতে চাপ, চরম নিরাপত্তাহীনতায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবার 

     swadhinshomoy 
    27th Jan 2026 2:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর পত্নীতলায় এক দৃষ্টি প্রতিবন্ধীর বাড়ি ঘরে হামলা ও ভাংচুরসহ মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে দেয়া হামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। অসহায় এ প্রতিবন্দ্বী পরিবার আসামী পক্ষের হুমকি-ধুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীসহ তার স্বজনরা। গুরুতর জখম প্রাপ্ত রোগির স্বামী দৃষ্টি প্রতিবন্দী সিংহন্দী গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ষাটোর্ধ নির্যাতিত লোকমান সরকার ২৫ জানুয়ারি দুপুরে অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রায় ৭ মাস পূর্বে একই গ্রামের জনৈক জাহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, রুবেল, আব্দুর রশিদ, ইমরান, আরমান ও রশিদা বেওয়া দলবদ্ধভাবে তার স্ত্রী আয়েশা বেগমকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করাসহ বুক ও পাঁজরের হাড় ভেঙে দেয়। এসময় তারা লোকমান ও তার ছোটবোন মনোয়ারা বেগমকেও বেধড়ক মারপিটে আহত করে। এ ব্যাপারে অভিযোগকারী লোকমান সরকারের ছেলে আব্দুল করিম বাদী হয়ে ওইসব ব্যক্তিকে আসামী করে পত্নীতলা থানায় মামলা করেন। ওইদিনই গুরুতর আহত অবস্থায় আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে লোাকমানের স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি বাড়ি আসেন তিনি। নির্যাতিত লোকমান সরকার ও তার পরিবারের অভিযোগ কয়েক দিন আগে আসামীরা জামিনে এসে প্রকাশ্যে তাদেরকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী দিচ্ছেন। আসামীদের ভয়ে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না।কয়েক দিন আগে আসামীরা আবারও তাদের বাড়িঘরে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর করছে বলে অভিযোগ করেন। অপর দিকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার বিষয়টি অস্বীকার করে ওই মামলার আসামী রশিদা বেওয়া বলেন বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে তারা মিমাংসার প্রস্তাব দিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031