• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীর টুপামারিতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

     swadhinshomoy 
    27th Jan 2026 2:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি
    আল মিরাজ

    নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

    সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দলে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে শহিদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দলের বর্তমান রাজনৈতিক অবস্থান ও ‘গণভোটে না ভোট’ নীতির কারণে তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নেন। জামায়াতের আদর্শ ও চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে তারা জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

    দলত্যাগকারী নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ড ও শৃঙ্খলাবদ্ধ রাজনীতি তাদের উদ্বুদ্ধ করেছে।

    নবাগতদের স্বাগত জানিয়ে জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘দেশ ও জাতির এই ক্রান্তিকালে দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন। তারা জামায়াতের সুশৃঙ্খল রাজনীতিতে যোগ দেওয়ায় টুপামারি এলাকায় আমাদের সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।’

    এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031