• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেফতার 

     swadhinshomoy 
    27th Jan 2026 2:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি
    আল মিরাজ

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    রোববার (২৫ জানুয়ারি) রাতের দিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার কাজে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন পালিয়ে যায়।

    গ্রেফতাররা হলেন— মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৮), মোজাফফর হোসেনের ছেলে নূর হোসেন (৩৫), দুলু মিয়ার ছেলে রিজু ইসলাম রাতুল (২২), নিতাই গাংবেড় গ্রামের আঞ্জু মিয়ার ছেলে শাহিন আলম বক্তা (২৬), মৃত সিদ্দিকুলের ছেলে আব্দুল আজিজ (২২) এবং মজির আলীর ছেলে মানিক ইসলাম (২৮)।

    পুলিশ আরও জানায়, মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি নির্মাণাধীন ভবনের কক্ষে কয়েকজন যুবক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031