• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে প্রশাসনের বৈঠক 

     swadhinshomoy 
    27th Jan 2026 2:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী জেলা প্রতিনিধি :
    আল মিরাজ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এবং নির্বাচন ইনস্টিটিউট, ঢাকা-এর সহযোগিতায় রবিবার (২৫ জানুয়ারি) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়েরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শেখ জাহিদুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর কবীর সরকার।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

    সভায় জেলা প্রশাসক মো. নায়েরুজ্জামান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে

    সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।” তিনি প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আইন ও বিধিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    সভায় জানানো হয়, এবারের নির্বাচনে ডিমলা উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

    মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় তারা রাত্রিকালীন অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ও যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031