• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাজিরপুরে ইজিবাইকের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

     swadhinshomoy 
    27th Jan 2026 3:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজান শেখ
    পিরোজপুর প্রতিনিধি
    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোঃ রায়হান শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    ঘটনাটি ঘটে নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রায়হান শেখ পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মাসুম শেখের ছেলে। মাসুম শেখ পেশায় একজন বাসচালক।
    পরিবার ও স্থানীয়রা জানান, সকালে রায়হানের মা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও পথেই তার মৃত্যু হয়।
    রায়হান শেখ তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। তার আগে ওই পরিবারের দুটি কন্যা সন্তান রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
    এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ইজিবাইক চলাচলে আরও সতর্কতা ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031