• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালীগঞ্জে ১৭ মামলার আসামিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার 

     swadhinshomoy 
    01st Feb 2026 3:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    সঞ্জয় কান্ত শীল
    কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    গত ২১ জানুয়ারি রাতে কালীগঞ্জ থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মিঠু পাটান (৪০), কাকন মিয়া (২১), সাগর (২৫), জাহিদুল হাসান ওরফে তামিম (১৯), সানি (২২) ও জাহিদুল।
    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক কারবারে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ, টঙ্গী ও আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খ
    লা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728