• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবমুখর পুরো শহর 

     swadhinshomoy 
    01st Feb 2026 4:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    অমিত ভাই ডাকছে, তারেক রহমান আসছে, স্লোগানে মুখরিত যশোরের রাজপথ।
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর। আগামীকাল তার সফরকে ঘিরে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল।মিছিল চলাকালে নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয়, যশোরবাসী ডাকছে, তারেক রহমান আসছে,অমিত ভাই ডাকছে, তারেক রহমান আসছে,তারেক রহমানের আগমন শুভ হোক—স্বাগতম,
    যশোরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এসব স্লোগানে মুখর হয়ে ওঠে যশোরের রাজপথ। মিছিলটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে চিত্রামোড়, চৌরাস্তা ঘুরে আদ-দ্বীন হাসপাতালের সামনে দিয়ে লালদীঘির পাড়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। এছাড়াও জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728