দৈনিক স্বাধীন সময় পত্রিকার উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে সাংবাদিকদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে আইডি কার্ড ও ফিতা, নিয়োগপত্র এবং প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি দৈনিক স্বাধীন সময়ের লোগো সংবলিত মগ, পোলো টি-শার্ট ও ঘড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকার সম্পাদক এম ডি এনামুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পত্রিকা সংক্রান্ত যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য ০১৪০৭০২৮১২৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক স্বাধীন সময় পত্রিকার অফিসের ঠিকানা: ৪৩, হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা-১২০৪, ঢাকা, বাংলাদেশ।

