নীলফামারী প্রতিনিধি
আল মিরাজ
আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী তিস্তা ব্যারেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে ডিমলার তিস্তা ব্যারেজ এলাকায় প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা ব্যারেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এ সময় তিস্তা মাঠ পরিষদ গঠন করে অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
মাওলা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সদস্য সচিব, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মুহাম্মদ আব্দুর রশিদ, রংপুর–দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির, নীলফামারী।
মাওলানা আব্দুর সাত্তার, সংসদ সদস্য (নীলফামারী–১: ডোমার–ডিমলা) ও জেলা আমির, নীলফামারী।
আনোয়ার ইসলাম রাজু, সংসদ সদস্য (লালমনিরহাট–১)।
মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সেক্রেটারি, নীলফামারী জেলা।
মাওলানা কাজি হাবিবুর রহমান, নায়েবে আমির, ডিমলা উপজেলা।
কাজি রোকনুজ্জামান বকুল, সেক্রেটারি, ডিমলা উপজেলা।
স্থানীয় নেতারা জানান, ৪ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফল করতে মাঠ পরিষদ সার্বিক তদারকি করবে।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ কর্মসূচি এলাকার জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।বিশেষ করে তিস্তা পাড়ের অবহেলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

