রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে অবস্থিত দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি (রবিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব নাহিয়ান নুরেন। তিনি জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং ক্রীড়া মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলার গুরুত্ব এবং শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কমর উদ্দিন এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়া পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে গার্ল ইন স্কাউট ও গার্ল গাইড দলের ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম।

