আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলাম ব্যাপক গণসংযোগ করেছেন।সোমবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি বাজার ও আশপাশের এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।গণসংযোগে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।গণসংযোগকালে ১১ দলীয় ঐক্য জোটভুক্ত এনসিপির শাপলা কলি প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মাজেদুল ইসলাম বলেন,মহান আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারলে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি বলেন,দুর্নীতি,চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত লৌহজং গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য।জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও আশ্বাস দেন।গণসংযোগে খিলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ও হুজাইফা।এনসিপির পীর পক্ষ থেকে অংশ নেন মো:সোহাগ,ইমন ও হাসান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন জাহিদ সিকদার।এছাড়াও যশোলদিয়া ইউনিয়নের নুরুল্লাহ,হলদিয়া ইউনিয়নের নুর মোস্তফাএবং এম.এ.আব্দুর রাজ্জাক সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।গণসংযোগকালে প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।মাজেদুল ইসলাম মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

