• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি,টি,সি)-এর আয়োজনে চাকরি মেলার উদ্বোধন 

     swadhinshomoy 
    02nd Feb 2026 5:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
    পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান টির অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন।
    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর,এফ,এল গ্রুপের (ডেপুটি) ম্যানেজার নিখিল চন্দ্র রায়।
    এ ছাড়া পীরগঞ্জে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চাকরি মেলায় স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং কর্মসংস্থানের জন্য “সুযোগ সন্ধানী” তরুণ-তরুণীরা অংশ নিয়ে অনুষ্ঠান টি প্রাণবন্ত করে তোলেন।
    চাকুরী মেলার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে টি,টি,সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকাবাসী শিক্ষিত যুবক এবং যুব মহিলারা জানিয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728