• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস 

     swadhinshomoy 
    03rd Feb 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    কলাম [MD Jahidul Islam]

     

    মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস
    নব্য প্রার্থীদের উদ্দেশ্যে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না। জীবনে অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় গিয়ে তিনি এ কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, আপনারা মুসলমান আর বুকে পাটা থাকলে বায়তুল মোকাররম মসজিদের সামনে শালিস বসান আমার নামে। কোনো অসুবিধা নেই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে।

    তিনি আরও বলেন, আমার বয়স ৭৫ হয়েছে। চুরি-ডাকাতি নয়, নিজ হাতে কাজ করে আজকের অবস্থানে এসেছি। ১৯৭৪ সালে কন্ট্রাক্টরির কাজ করি, ঠিকাদারি কাজ করতাম একসময়। বৈদ্যুতিক ঠিকাদারও ছিলাম। বিল্ডিংয়ের কাজ জানি, নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি।

    মির্জা আব্বাস বলেন, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর ও প্রচারে থাকা যায়। প্রচারে থাকতে চাইলে বহু রাস্তা আছে বলেও মন্তব্য করেন তিনি।

    এছাড়াও ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতিতে সক্রিয় বলে জানান মির্জা আব্বাস। বলেন, একটা লোকও কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728