• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা 

     swadhinshomoy 
    03rd Feb 2026 4:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    কলাম [MD Jahidul Islam]

     

    তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা এই মোড় অবরোধ করে রাখার পর আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে তাঁরা সড়ক ছাড়েন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

     

    দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে কারিগরির শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন। তাঁদের দাবি, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে।

    অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

    কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা তিনটার দিকে আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

    আশরাফুল ইসলাম বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সে জন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে।

    ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেছিলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়ে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728