• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কৃষি ঋণ মওকুফ ও ঘরে ঘরে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের 

     swadhinshomoy 
    07th Feb 2026 5:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    মজিদ ​ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ও বিভিন্ন সংস্থার ক্ষুদ্রঋণ মওকুফ এবং শিশু ও নারীদের জন্য ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    ​শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
    ​তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্পায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জেলার দীর্ঘদিনের প্রাণের দাবি—মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন। এছাড়া পঞ্চগড়ের চিনিকল ও এই অঞ্চলের রেশম কারখানা সচল করার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
    ​তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন অপরিহার্য। তাই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
    ​উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী জাহেদুল ইসলামসহ স্থানীয় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728