আশরাফুর রহমান রাব্বি
[তারিখ](০৭/০২/২০২৬)
১নং জিনারী ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দলের ক্রান্তিলগ্নে যেখানে ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি, সেখানে নেতাদের মধ্যে “এলোমেলো” ভাব এবং সমন্বয়হীনতা দলকে প্রশ্নের মুখে ফেলছে।
আপনারা কি নিজের পকেট ভারী করতে রাজনীতি করেন নাকি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে? যদি দলের জন্যই রাজনীতি করেন, তবে এই বিভেদ কেন?
ঐক্যের অভাব: মন থেকে এক হতে না পারলে দলের সাধারণ কর্মীদের বিভ্রান্ত করবেন না। নিজের সম্মান নিয়ে এখনো কর্মীরা নীরব আছে, কিন্তু এই ধৈর্যকে দুর্বলতা ভাববেন না।
যারা দলকে নিয়ে “নয়-ছয়” করছেন বা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদের স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হচ্ছে—হয় ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা শুরু করুন, নয়তো দলের সাইনবোর্ড ব্যবহার না করে নিজ পথে চলুন।
“দলের নাম ভাঙিয়ে দালালি করার দিন শেষ। হয় রাজপথে সক্রিয় হোন, নয়তো সরে দাঁড়ান। ১নং জিনারী ইউনিয়ন বিএনপি কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের আবেগের জায়গা।”
”১নং জিনারী ইউনিয়ন বিএনপির নেতাদের প্রতি বিনম্র কিন্তু কঠোর প্রশ্ন—আপনারা কি নিজের জন্য রাজনীতি করেন নাকি দলের জন্য? আপনাদের অভ্যন্তরীণ কোন্দল আর কতদিন সহ্য করবে কর্মীরা? সম্মান থাকতে থাকতে এক হোন, দলের জন্য রাজপথে নামুন। দলকে নিয়ে দালালি বা নয়-ছয় করার চেষ্টা করবেন না। সাধারণ কর্মীরা জেগে উঠলে পালানোর পথ পাবেন না!”

