বাগরেহাট প্রতিনিধিঃ
বাগেরহাট -৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত
হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)
বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বন,
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ
নিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ দুই হাজার ১৯৩
ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। এলাকায় তিনি বিনামূল্যে কয়েক লাখ
মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশংসা
পেয়েছেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিম
প্রতিক্রিয়ায় বলেন, খবর পেয়েছি ড. লায়ন ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে আমরা অত্যন্ত
আনন্দিত।
তিনি আরও বলেন, অবহেলিত বাগেরহাটবাসিকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য
আমরা জেলাবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামী দিনে আমরা সকলে মিলে বাগেরহাট জেলার উন্নয়ন করতে চাই এবং আমাদের
নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।
অন্য দিকে শেখ ফরিদুল ইসলাম এর নির্বাচন আসন রামপাল ও মোংলার সকল নারী পুরুষ শিশুরা সকলে আনন্দে উল্লাসে আত্মাহারা সকালের মনে এখন ভাবনা যে অতি শিগ্রই পশুর নদীর ব্রিজের কাজ শুরু হবে আর দুর্ভোগ পোহাতে হবেনা। মানুষ বলা বলি করে ফরিদ ভাই সর্বোচ্চ শিক্ষিত এবং যোগ্য তাই মোংলা বন্দরের মোংলা উপজেলা মোংলা পৌরসভা বিভিন্ন দিক দৃষ্টি দিয়ে এই অঞ্চলের মানুষের প্রানের দাবি যাহাতে প্রধান মন্ত্রী তারেক রহমান বভিষ্যাতে ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে ফুল মন্ত্রী করেন এই আশায় ক্ষন গুনুতে ছেন। রামপাল মোংলা সকল মানুষ। এছাডা ডিজিটাল তারিফ বার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক স্বাধীন সময় পত্রিকার পক্ষ থেকে প্রতিমন্তী ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে অভিনন্দন। আপনার আগামীর চলার পথ আল্লাহ তায়ালা যেন আরো প্রস্ত করেন

