swadhinshomoy
19th Feb 2026 3:15 pm | অনলাইন সংস্করণ Print
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বুধবার বিকেলে বাঘা পৌসভার গাওপাড়া পানির ট্যাংকির সামনে দীর্ঘদিনের স্তূপীকৃত পচা আবর্জনা পরিষ্কারে নিজ উদ্যোগে মাঠে নামেন তিনি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দফতরে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ অবস্থায় সুমন তার অনুসারী ও এলাকাবাসীদের নিয়ে বেলচা, কুদাল ও ব্লিচিং পাউডার ব্যবহার করে কয়েক ঘণ্টার পরিশ্রমে পরিষ্কার করেন পুরো স্থানটি। পরে বালু দিয়ে ভরাট করা হয় এলাকা।
সুমন বলেন, “নেতা নই—সেবক আমি। জনগণের সেবার রাজনীতি করি। মানুষের কষ্ট দেখে বসে থাকা সম্ভব নয়।”
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এটিকে সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

