উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
বৃহস্পতিবার (১৯/০২/২৬ইং) সকাল ১১ টার সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলার ম্যালকাই নামক স্থানে মারাত্মক এক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে তিনজন ও আহত হয়েছে অন্তত ২০ জন।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধে হয়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে “ইমরান পরিবহন” এর একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার এড়িয়া পার হতেই ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা “বিআরটিসি পরিবহন” এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয় ও হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন। এছাড়া আহত হয় অন্তত আরো ২০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয় নাই।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

