• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চীন-বাংলাদেশ সম্পর্ক ‘অনুকরণীয় দৃষ্টান্ত’: লি ছিয়াংয়ের অভিনন্দনবার্তা 

     swadhinshomoy 
    19th Feb 2026 4:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (সোমবার) বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।

    লি ছিয়াং তাঁর বার্তায় বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ‘সার্বিক কৌশলগত সহযোগিতার অংশীদার’। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছরে চীন ও বাংলাদেশ সবসময়ই একে অপরকে সম্মান জানিয়েছে, সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘উভয় পক্ষের জয়’ নিশ্চিত করে আসছে। এটি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

    চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু রাষ্ট্র পরিচালনায় সমর্থন জানায়। প্রধানমন্ত্রী লি ছিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন—যাতে দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা যায়, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা এগিয়ে নেওয়া যায়। এর লক্ষ্য হলো চীন-বাংলাদেশ ‘সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’কে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, যা দুই দেশের জনগণের জন্য অধিকতর কল্যাণ বয়ে আনবে।

    সূত্র:সুবর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728