• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরের শার্শা উপজেলায় গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা: আহত ১ 

     swadhinshomoy 
    21st Feb 2026 12:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ রিদয় হোসেন শার্শা জেলা প্রতিনিধি

    যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

    এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম (৬২) নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জিরোনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের পাশে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জব্বার (৪৫) তাকে ধারালো চাকু দিয়ে মুখ ও গলায় আঘাত করে।

    স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    এ দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728