আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ প্রতিনিধ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে লৌহজং প্রেস ক্লাব।শুক্রবার রাত ১২টা ১ মিনিটে লৌহজং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।এ সময় ফুলেল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়।
একুশের চেতনাকে ধারণ করে উপস্থিত সবাই নীরবতা পালন করেন।শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শহীদ মিনারে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়।এরপর লৌহজং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
সাধারণ সম্পাদক মানিক মিয়া সার্বিক তত্ত্বাবধান করেন।
এ সময় কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সদস্য কাউসার শেখ ও ফাহিম হাসান মুন্না শ্রদ্ধা নিবেদন করেন।সদস্য মোঃ সুবিনসহ অন্যান্য সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন,ভাষা আন্দোলন বাঙালির আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাস।
এই আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল বলেও উল্লেখ করা হয়।নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

