আন্তর্জাতিক:
২০২৬ চীনা বসন্ত উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে। বসন্ত উৎসবের আগে বেইজিংয়ে বিভিন্ন মহলের মানুষের সঙ্গে দেখা করেছেন জনাব সি চিন পিং। তিনি বিভিন্ন জাতির লোকদেরকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। চীনা প্রেসিডেন্ট সবার সুখী জীবন এবং দেশের মহান সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেছেন।
চীনা বসন্ত উত্সবের বিভিন্ন শ্রেষ্ঠ রীতিনীতি ও ঐতিহ্যের ওপর গুরুত্ব দেন সি। বসন্ত উৎসব চীনা জাতির সংস্কৃতির স্মৃতি বহন করে এবং চীনাদের একত্রিত অনুভূতির বহি:প্রকাশ।
জনাব সি সবসময় বলেন, ‘আমার বড় আশা- সবই আনন্দের সাথে বসন্ত উত্সব কাটাবে।’ হাজার বছর ধরে সৃষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য চীনা জাতির আত্মা ও চেতনা ঐক্যবদ্ধের সূত্র।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছেন, চীনের শ্রেষ্ঠ ঐতিহ্য চীনা জাতির চেতনার মূল অংশ, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন শ্রেষ্ঠ ঐতিহ্য ও সভ্যতার উন্নয়ন ও সম্প্রচারের ওপর নির্ভর করা উচিত।
সূত্র: সুবর্ণা-তৌহিদ-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

