swadhinshomoy
23rd Feb 2026 1:16 pm | অনলাইন সংস্করণ Print
আন্তর্জাতিক:
চীনের সমুদ্র প্রকৌশলীরা বছরজুড়ে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের তথ্য সংগ্রহ করছেন, যা ইকোলজিক্যাল পূর্বাভাস, সমুদ্র পর্যবেক্ষণ ও ভবিষ্যদ্বাণী, এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়ক হবে।
চীনের জাতীয় প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সানশা মেরিন সেন্টারের প্রকৌশলীরা সাগরের নীলরঙের বিভিন্ন ছায়া পর্যবেক্ষণ করেছেন, যা আবহাওয়া, সমুদ্রজীবন এবং সাগরের তলদেশের ভূ-আকৃতির তথ্য প্রকাশ করে।
দলের প্রকৌশলী লিউ থাওরং জানালেন, ‘প্রাকৃতিক সম্পদের তথ্য সূক্ষ্মভাবে সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের নিজস্বভাবে চীনের সার্বভৌমত্ব রক্ষা করছি।’
গবেষণা দলটি চার শতাধিক প্রজাতির মাছ এবং তিন শতাধিক প্রজাতির শামুকের নমুনা সংগ্রহ করে প্রকাশিত তথ্যগ্রন্থে সংকলন করেছে।
সূত্র-তথ্য ও ছবি: সিসিটিভি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

