• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার; দুইজন গ্রেফতার 

     swadhinshomoy 
    23rd Feb 2026 2:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    সঞ্জয় কান্ত শীল, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার মামলা নম্বর–২০, তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়।

    ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে। কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের সামনে আধুনিক হাসপাতালের অপর পাশে অবস্থিত মক্কা ফার্মেসির ভেতরে অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় এসআই (নিঃ) ইনসান মিয়া, কালীগঞ্জ থানা, গাজীপুর বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযানে হালিমা বেগম (৩১), পিতা: মৃত কামাল, সাং–দড়িসোম, থানা–কালীগঞ্জ, জেলা–গাজীপুরকে গ্রেফতার করা হয়।

    অপরদিকে, কালীগঞ্জ থানার মামলা নম্বর–১৯, তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় দায়ের করা হয়।

    পুলিশ জানায়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কালীগঞ্জ পৌরসভার মুকসেদপুর টেকপাড়া এলাকায় মোঃ সোলায়মান ভূইয়ার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

    এ ঘটনায় এসআই (নিঃ) কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযানে মোঃ সোলায়মান ভূইয়া (৩৩), পিতা: বিল্লাল ভূইয়া, সাং–মুনসেফপুর, থানা–কালীগঞ্জ, জেলা–গাজীপুরকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কালীগঞ্জকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728